শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

ফের কমলো স্বর্ণের দাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দেশের বাজারে টানা ৫ দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করেছে বাজুস।

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়।

নতুন দামের তালিকা অনুযায়ী— ২২ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ২২ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ২১ হাজার ৬৮০ টাকা। ১৮ ক্যারেট হলমার্ক করা স্বর্ণ: প্রতি গ্রাম ১৮ হাজার ৫৮৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি গ্রাম ১৫ হাজার ১৭০ টাকা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More