শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ফেন্সি ডেন্টাল হোম সাময়িক বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ফেন্সি ডেন্টাল হোম সাময়িক বন্ধ

 

নীলফামারীর ডোমার উপজেলায় ফেন্সি ডেন্টাল হোমের রেজিষ্ট্রেশনবিহীন চিকিৎসক ওমর ফারুককে ৮০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম ভ্রাম্যমান আদালতে এ রায় দেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, র্যাব কমান্ডার লেঃ কর্ণেল মেহেদী হাসানসহ ডোমার থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম জানান, ওমর ফারুকের বিরুদ্ধে একাধীক অভিযোগ রয়েছে। স্বাস্থ্য বিভাগ তার বিরুদ্ধে তদন্ত করে তার পরিচালিত ফেন্সি ডেন্টাল হোম বন্ধ করার করার সুপারিশ করেছে।

তিনি আরও জানান, আমরা আজ তদন্ত করে বিভিন্ন অসংগতি পেয়েছি। তাই তাকে ৮০ হাজার টাকা জরিমানা ও ফেন্সি ডেল্টাল হোম সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।