সোমবার, মে ২৫, ২০২৬
সোমবার, মে ২৫, ২০২৬

থিম সং ‘দাই দাই’ নিয়ে আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ফুটবল বিশ্বকাপ আর শাকিরা—এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক।

ফুটবল বিশ্বকাপ আর শাকিরা—এই দুটি নাম যেন একে অপরের পরিপূরক। ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ‘লা লা লা’এর পর, দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপ মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা।

আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং নির্বাচিত হয়েছে তার নতুন গান ‘দাই দাই’, যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়।

বৃহস্পতিবার (৭ মে) নিজ এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে গানটির এক মিনিটের একটি টিজার ভিডিও পোস্ট করে শাকিরা।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে গানটির ভিডিও চিত্রায়ন করা হয়েছে। পুরো গানটি প্রকাশ করা হবে আগামী ১৪ মে।

ভিডিওতে দেখা যায়, হলুদ জার্সি ও নীল শর্টস পরে হাতে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছেন শাকিরা। তাকে ঘিরে এবার বিশ্বকাপ আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সেজেছেন একদল নৃত্যশিল্পী। তবে বেশি আকর্ষণ করেছে ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচের বলগুলোর উপস্থিতি।

টিজারে সংক্ষিপ্ত অংশে শাকিরার কণ্ঠে শোনা যায়—

“Here in this place, You belong

What broke you once , Made you strong.’

‘Rising from the dust, we see the light

Running through the fire, we take the flight

Feel the heartbeat, it’s our time tonight’

‘Dai, dai, move your soul to the rhythm, Dai, dai, let the world see the vision’

আতশবাজির ঝলকানি আর ‘উই আর রেডি’ বার্তার মধ্য দিয়ে শেষ হয় ভিডিওটি।

টিজার প্রকাশের পর থেকেই নতুন এই বিশ্বকাপ অ্যান্থেম নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ভক্তের মতে, শাকিরার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিশ্বকাপ আবারও তার চিরচেনা উৎসবমুখর আবহ ফিরে পেয়েছে।

কেউ লিখেছেন, ‘বিশ্বকাপ বাঁচাতে রানি ফিরে এসেছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শুধু শাকিরার গান শুনেই বোঝা যাচ্ছে এই বিশ্বকাপ বিশেষ কিছু হতে যাচ্ছে।’

উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে এই ‘গ্রেটেস্ট শো অন আর্থ’, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More