বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিফা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে: উয়েফা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ট্রাম্পের হস্তক্ষেপে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা(উয়েফা)। সংস্থাটি জানিয়েছে, এক বছরের জন্য স্থগিত করার বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ফিফা ‘একটি সীমা অতিক্রম করেছে’।

বালোগুনের নিষেধাজ্ঞার বিষয়টি ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুসারে স্থগিত করার কথা জানিয়েছে ফিফা।এই বিধানে বলা হয়েছে, ফিফার ডিসিপ্লিনারি কমিটি চাইলে পূর্বে আরোপিত কোনো শাস্তিমূলক নিষেধাজ্ঞার কার্যকারিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে পারে। এতে শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের মাঠে নামতে পারবেন বালোগুন।

উয়েফার বিবৃতিতে বলা হয়েছে, ফুটবলার ফোলারিন বালোগুনকে লাল কার্ড দেখানোর পর যে স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। তা এক বছরের পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করার গতকালের সিদ্ধান্তটি একটি সীমা অতিক্রম করেছে। অন্য যেকোনো খেলার মতোই ফুটবলও নিয়মের ওপর নির্ভরশীল। এই নিয়মগুলোই সুষ্ঠু, সৎ ও স্বচ্ছ প্রতিযোগিতার ভিত্তি। কখনও কখনও নিয়মের ব্যাখ্যা ভিন্ন হতে পারে, কিন্তু এক্ষেত্রে তা নয়। উয়েফা সামগ্রিকভাবে এই খেলার ওপর এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করেছে।

সংস্থাটি বলেছে, ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। সারাবিশ্বের মানুষ এর ওপর আস্থা রাখে। বিশ্বের সর্বত্রই এটি একই নিয়মে খেলা হয়। কোনো টুর্নামেন্টই কখনোই সম্পূর্ণ বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, আর যদি সেই টুর্নামেন্টটি বিশ্বকাপ হয়, তবে সামগ্রিকভাবে খেলার ওপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলার ক্ষমতা থাকে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More