শিরোনাম
কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম বাড়িতে আগুন দিয়ে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম কার্বন ক্রেডিট: সবুজ অর্থনীতির নতুন দুয়ার বাড়িঘরে আগুন দিয়ে রাজনীতিতে ফেরা যায় না: তাসনিম জারা কপ-৩১ সম্মেলনবাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ৮২ মাসে ৪৫ হাজারের বেশি প্রাণহানি: আরএসএফ রমজানে ৫২০ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি, সুবিধা পাবেন ৪০ লাখ মানুষ নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা, পরিবারের সদস্যরা আহত নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির বেদেপল্লীতে অভিযানে সাড়ে ১৭ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনিরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ও অভিষেক উদযাপন কমিটির সদস্য সচিব বিল্পব কুমার সরকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি ও অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক মো. মাহাবুবর রহমান, নারায়ণগঞ্জের পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণ এখন পুলিশকে তাদের আস্থারস্থল মনে করেন। পুলিশ আজ বঙ্গবন্ধুর “জনগণের পুলিশ” হওয়ার প্রমাণ রাখতে সক্ষম হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ফলে দেশে শান্তির সুবাতাস বইছে।

বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সচিব বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। তিনি দেশের জনগণকে একটি স্মার্ট পুলিশিং উপহার দেয়ার জন্য অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রতি আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আইজিপি বলেন, জনগণকে দ্রুততম সময়ে সেবা প্রদানের লক্ষ্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যগণ নিরলস কাজ করে থাকেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ পুলিশকে একটি সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের সদস্যগণ নিরন্তর প্রয়াস অব্যাহত রাখবেন।

সভাপতির বক্তব্যে মো. মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা বিধানে যেকোনো চ্যালেঞ্জ জীবনের ঝুঁকি নিয়ে মোকাবিলা করে থাকে। বাংলাদেশ পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার কারণেই জনগণকে তাঁদের কাঙ্খিত সেবা প্রদান করা সম্ভব হয়েছে। তিনি স্মার্ট পুলিশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজিপিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তগণ উপস্থিত ছিলেন।