রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

পুরুষ হলো নারীর পরিচালক: জামায়াত সেক্রেটারি নুরুন্নেসা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগ সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, নারীর নেতৃত্ব কোরআন পরিপন্থি। পুরুষ হলো নারীর পরিচালক।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা বিভাগ সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, নারীর নেতৃত্ব কোরআন পরিপন্থি। পুরুষ হলো নারীর পরিচালক।

রবিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিউসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নারীরা জামায়াতে আমির হতে পারবেন না। এটা মেনে নিয়ে আমরা রাজনীতি করি। ইসলাম ধর্ম অনুযায়ী, পুরুষ হলো নারীর পরিচালক। আমরা একটা ইসলামী দল।

নুরুন্নেসা সিদ্দীকা বলেন, ‘যেহেতু জামায়াত একটি ইসলামী সংগঠন, তাই কোনো ইসলামী সংগঠনে নারী পরিচালক হতে পারবে না। শীর্ষ পদে যেতে পারবে না।’

তিনি বলেন, নারী শীর্ষ পদে থাকলেই একটা কিছু হবে এটা ঠিক নয়। এর আগে দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু নারীর কোনো উন্নয়ন হয়নি। জামায়াত নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বাসী

দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মহিলা শাখার ৪ গুরুত্বপূর্ণ প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় মহিলা বিভাগ সেক্রেটারি নূরুন নেসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, সদস্য মারজিয়া বেগম ও ডা. হাবিবা চৌধুরী সুইট।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More