দীপ্ত নিউজ
বিনোদন

পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পুত্র সন্তানের মা হলেন মাহিয়া মাহি
মাহি

প্রথমবার মা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মাহির ঘনিষ্ঠ সূত্র দীপ্ত নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এদিন সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক অস্ত্রোপচারের পরামর্শ দেন।

গত ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন তিনি। মা হওয়ার খবরটি যখন জানান, তখন মাহি দুই মাসের অন্তঃসত্ত্বা। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ঘর বাঁধেন মাহি। সেই বিয়ের খবর জানিয়েছিলেন ফেসবুকে।

সম্প্রতি দুই মামলায় গ্রেফতার হয়েছিলেন মাহি। অর্ধদিবস ছিলেন কারাগারে। বর্তমানে তিনি জামিনে মুক্তি আছেন।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।