পিরোজপুরে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টায় ইভিএম এ ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনে আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট ৫জন প্রার্থী চেয়ারম্যান পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৮ হাজার ৪৫৬ জন পুরুষ ও ৮ হাজার ৩৮৯ জন নারী সহ মোট ১৬ হাজার ৮৪৫ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

নাজিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য হয়।

কবির হোসাইন/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More