শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পিরোজপুর প্রেসক্লাব সভাপতির বাবার মৃত্যু

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
পিরোজপুর প্রেসক্লাব সভাপতির বাবার মৃত্যু

পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠুর বাবা সিনিয়র অ্যাডভোকেট মো. শামসুল হক ফকির ইন্তেকাল করেছেন।  মঙ্গলবার (৪ এপ্রিল ) ভোররাত ৪টায় পিরোজপুর শহরের উকিলপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার বড় ছেলে শফিউল হক মিঠু একটি জাতীয় দৈনিকের পিরোজপুর প্রতিনিধি ও  জেলা প্রেসক্লাবের সভাপতি। ছোট ছেলে জহিরুল হক টিটু একটি জাতীয় দৈনিকের এর স্টাফ রিপোর্টার ও স্থানীয় দৈনিকের সম্পাদক।

মঙ্গলবার বাদ জোহর পিরোজপুরের পুরাতন ঈদগাহ ময়দানে জানাযা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। অ্যাডভোকেট মো. শামসুল হক ফকির ১৯৭৫ সালের ২রা জুলাই পিরোজপুরে আইন পেশায় যোগ দেন। এর পূর্বে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় নিয়জিত ছিলেন।

আল/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।