শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পাবনার স্কয়ার গ্রুপের গোডাউনের অগ্নিকাণ্ড, সাংবাদিকদের কাজে বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পাবনার স্কয়ার গ্রুপের গোডাউনের অগ্নিকাণ্ড, সাংবাদিকদের কাজে বাধা

পাবনায় স্কয়ার গ্রুপের একটি কসমেটিক্সের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট কাজ করে প্রায় তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে। এঘটনায় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের চিত্র ও তথ্য সংগ্রহে বাধা দেয়া হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুর সাড়ে ১১ টার দিকে শহরের লস্করপুরের খাঁ পাড়ার স্কয়ার গ্রুপের গোডাউনে আগুনের ঘটনা ঘটে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল আহসান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২ টার আগুন লাগলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ১ টার দিকে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। শহরের ৫ টি ইউনিট, আটঘরিয়ার একটি ও সাঁথিয়ার একটি ইউনিট। সব মিলে ৭ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে দুপুর আড়াইটার দিকে নিয়। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা করছি।

স্থানীয় জানান, হঠাৎ করে দাইদাউ আগুন দেখতে পাই। তখন কসমেটিক্স গোডাউনের কর্মরত শ্রমিকরা আতঙ্কে বাহিরে বের হয়ে আসছে। আমরা জরুরী সেবা ৯৯৯ ফোন করলে ফায়ার সার্ভিসের লোকজন আসে। বর্তমানে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের সঙ্গে আমরাও আগুন নেভাতে কাজ করছি।

পাবনার পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট– সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আইন–শৃঙ্খলা বাহিনী কাজ করছে। এটা মুলত স্কায়ারের পুরনো কসমেটিক্স গোডাউন। আগুন কিভাবে লেগেছে ফায়ার সার্ভিস তদন্ত করে বের করবে।

এদিকে আগুনের খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে যান‌। সাংবাদিকদের চিত্র ও তথ্য সংগ্রহে বাধা দেন‌ কোম্পানির কর্মীরা। উর্দ্ধতন কর্মকর্তাদের কাছেও অনুমতি না পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থল ত্যাগ করেন।

 

শামসুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।