পাবনায় রাষ্ট্রপতির রোগমুক্তি কামনায় দোয়া

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বাদ আসর পাবনা শহরের কালাচাঁদ পাড়ার আল–হেলাল জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদের উদ্যোগে এবং পাবনা জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রকিব হাসান টিপুর সার্বিক সহযোগিতায় দোয়া মাহফিলে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল–হেলাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল আমিন। মোনাজাতে রাষ্ট্রপতি দ্রুত রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ–জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

এছাড়াও পাবনার শায়েস্তাখা জামে মসজিদ, বড় বাজার মসজিদ, দিলালপুর মসজিদ, শিবরামপুর জামে মসজিদ, দক্ষিণ রাঘবপুর জামে মসজিদ, ঘোষপাড়া মসজিদ, আরিফপুর গোরস্তান জামে মসজিদ, মাঠপাড়া জামে মসজিদ, খলিফাপট্টি জামে মসজিদসহ পাবনার অনেক মসজিদে রাষ্ট্রপতির রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ওপেন হার্ট সার্জারি করা হয়। এর আগে আজ সকালে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন রাষ্ট্রপতি। পরে বিশিষ্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডাক্তার কফিদিস থিওডোরোস এর তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

 

শামসুল আলম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More