পাবনা মানসিক হাসপাতালের এখন বেহাল দশা। জনবল ও চিকিৎসকসহ নানা সংকটে জর্জরিত মানসিক চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত এই প্রতিষ্ঠান। ঝুঁকিতে রয়েছে হাসপাতালটির অবকাঠামো।
পাবনা মানসিক হাসপাতাল ১৯৯৬ সালে ৬০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু নানা সমস্যায় ধুঁকছে ১১১ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই হাসপাতাল। চিকিৎসকদের ৩১টি পদের বিপরীতে এখন কাজ করছেন ১২ জন। এর মধ্যে বিশেষজ্ঞ মাত্র ২ জন।
অভিযোগ রয়েছে, কর্মকর্তা–কর্মচারীদের যোগসাজশে দালাল চক্রের হাতে জিম্মি এই প্রতিষ্ঠান। নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ করেছেন অনেক রোগী। বেশির ভাগ ভবনেরই বেহাল দশা। এর মধ্যে বেশ কয়েকটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
তবে কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন সংকট থাকলেও, চিকিৎসা–সেবা নিশ্চিতে তেমন অসুবিধা হচ্ছে না।
আল / দীপ্ত সংবাদ