পাঁচ সফল ব্যক্তিকে রোটারি ঢাকা নর্থ ওয়েস্টের সম্মাননা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিজ নিজ কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য পাঁচ ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট। শনিবার (১৩ জানুয়ারি) রোটারি ভোকেশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অ্যাওয়ার্ড তুলে দেন রোটারি ডিস্ট্রিক ৩২৮১–এর গভর্নর (ডিজি) মো. আশরাফুজ্জামান নান্নু।

খ্যাতিমান চলচ্চিত্রকার ও এন্টি টেরোরিজম ইউনিটের এসপি সানী সানোয়ারকে ‘ল‘ এনফোর্সমেন্ট‘, লাইফস্প্রিংয়ের প্রতিষ্ঠাতা, কন্টেন্ট ক্রিয়েটর ও সাইকোলজিষ্ট ইয়াহিয়া আমিনকে ‘মেন্টাল হেলথ‘, ট্রাইবাল রেষ্টুরেন্ট হেবাং–এর প্রতিষ্ঠাতা বিপলি চাকমাকে ‘উদ্যোক্তা‘, গ্রেট হিমালয়ান ট্রেইল জয়ী প্রথম বাংলাদেশী ইকরামুল হাসান শাকিলকে ‘দু:সাহসিক অভিযান‘ এবং চট্টগ্রামের একজন সফল ফ্রিল্যান্সার আবু বকর সিদ্দিককে ‘আইসিটি‘ বিভাগে অ্যাওয়ার্ড প্রদান করে ঢাকা নর্থ ওয়েস্ট।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারী ঢাকা নর্থ ওয়েস্টের প্রেসিডেন্ট ইলমুল হক সজীব, রোটারির পূর্বতন ডিজি জয়নুল আবেদীন, সেলিম রেজা, শ্যাম শওকত হোসেন এবং ডিজি নমিনি আরিফ জেবতিক।

অনুষ্ঠানটির চেয়ারপার্সন হিসেবে দ্বায়িত্ব পালন করেন রোটারি ঢাকা নর্থ ওয়েষ্ট এর জয়েন্ট সেক্রেটারি ইলেক্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল।

অনুষ্ঠানে বক্তারা রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্টের কল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ সময় রোটারী ক্লাব অফ ঢাকা নর্থ ওয়েস্টের বোর্ডসহ সকল মেম্বার এবং অন্যান্য রোটারি ক্লাবের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

 

 

 

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More