
পটুয়াখালীতে নিষিদ্ধ হাঙ্গর ও শাপলাপাতা মাছ জব্দ

পটুয়াখালীর মহিপুরে ৫ মণ নিষিদ্ধ হাঙ্গর মাছ ও ৫টি শাপলাপাতা মাছ জব্দ করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। রবিবার (৪ জুন) দুপুর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা থেকে এসব নিষিদ্ধ মাছ জব্দ করা হয়।
এসময় কোষ্টগার্ড ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। পরে জব্দ করা মাছ মাটিচাপা দেওয়া হয়।
এ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিম লিডার রাকায়েক বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। আমাদের কোষ্টগার্ড ও বনবিভাগের সদস্যরা সহযোগিতা করেছেন।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।