শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীর বেগমগঞ্জে গণপিটুনিতে আহত আসামির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নোয়াখালীর বেগমগঞ্জে গণপিটুনিতে আহত আসামির মৃত্যু
আসামি নিহত বাদশা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাস (৫৫) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি বাদশার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ জুন) রাত পৌনে ১০টার দিকে পুলিশি পাহারায় নোয়াখালী জেনারেল হাসপাতালের ১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

এর আগে গত ২৪ জুন শনিবার ভোরে বাড়িতে এসে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত বাদশা রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামের কামাল হোসেনের ছেলে।

মীর জাহেদুল হক জানান, বাদশার বিরুদ্ধে ব্যবসায়ী দুলাল হত্যাকাণ্ড ছাড়াও থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। শনিবার গণপিটুনিতে আহত হওয়ার পর তাকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, দুলাল হত্যাকাণ্ডের পর বাদশা পলাতক ছিলো, শনিবার ভোরে তার মায়ের সাথে শেষ বারের মতো দেখা করতে বাড়িতে আসে বাদশা। মায়ের সাথে দেখা করে বাড়ি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

প্রসঙ্গত, গত ১০ জুন শনিবার সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীণ পাড় গ্রাম থেকে মাছ ব্যবসায়ী দুলাল চন্দ্র দাসের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে। নিহত দুলাল চন্দ্র দাস ওই গ্রামের পরেশ চন্দ্রা দাসের ছেলে। এরআগে রাতের কোন একসময় পুকুর পাড়ে চেয়ারে বসা অবস্থায় দুলালকে গলাকেটে হত্যা করে বাদশা আবুল সহ কয়েকজন।

 

এ.এস.এম.নাসিম/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।