দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীর পলিথিন কারখানা ও বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

আল আমিন
আল আমিন
প্রকাশ:
নোয়াখালীর পলিথিন কারখানা ও বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান
পলিথিন কারখানা ও বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান

নোয়াখালীর বেগমগঞ্জে অনুমোদনবিহীন পলিথিন উৎপাদন করায় দুটি প্রতিষ্ঠানের মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া মানহীন বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিএসটিআই এর অনুমোদন হালনাগাদ না থাকায় একটি বেকারীর স্বত্বাধিকারীকে ৫০ টাকা জরিমানা করা হয়।

বুধবার (১২ জুলাই) সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বেগমগঞ্জ বিসিকে চলা অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ‘বেগমগঞ্জের বিসিকে অনুমোদন ছাড়াই দুটি প্রতিষ্ঠান পলিথিন উৎপাদন ও বাজারজাত করে আসছিলো এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় কে. বি. প্যাকেজিং এর মালিককে ৮০ হাজার টাকা ও মদিনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। দুটি প্রতিষ্ঠান থেকে ১ টন পলিথিন দানা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য এক লাখ টাকা। একই সাথে মানহীন বিস্কুট, পাউরুটি উৎপাদন ও বিএসটিএআই এর অনুমোদন হালনাগাদ না থাকায় নিউ পপুলার ব্রেড এন্ড বিস্কুট এর স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং মানহীন বিস্কুট ও পাউরুটি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।’

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ.এস.এম.নাসিম/পূর্ণিমা/দীপ্ত নিউজ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।