শিরোনাম
কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’ শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীতে সাপের কামড়ে হাসপাতালে ২৫৫

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নোয়াখালীতে সাপের কামড়ে হাসপাতালে ২৫৫

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। গত চারদিনে ভারী বর্ষণ না হওয়ার ফলে পানির উচ্চতা বাড়েনি। নোয়াখালীর নয় উপজেলার আট উপজেলায় পানিবন্দী মানুষ, এর মধ্যে উচু স্থান গুলোতে পানি নামতে শুরু করলেও বেগমগঞ্জের অবস্থা অপরিবর্তিত।

এছাড়া দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর আহতরা বিভিন্ন সময় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম। তবে তিনি তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেনি।

এছাড়া বিভিন্ন আশ্রয়কেন্দ্র গুলোতে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ।