শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে পোশাককর্মী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নেত্রকোনা পৌরশহরে আন্তনগর ট্রেনের চাকায় কাটা পড়ে এক পোশাককর্মী নিহত হয়েছেন। নিহত মুহিদ খান রিফাত (২২)। তিনি মোহনগঞ্জ উপজেলার তেতুলিয়া ইউনিয়নের বড় পাইকুড়া গ্রামের মঈনুল কবীর খানের ছেলে। তিনি ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় হাওড় এক্সপ্রেস আন্তনগর ট্রেনের চাকায় কাটা পড়ে এই নিহতের ঘটনা হয়।

নিহত মুহিদের মামা লিলু মড়ল জানান, রিফাত ঢাকায় পোশাক কারখানা থেকে ছুটি নিয়ে হাওর এক্সপ্রেস ট্রেনে বাড়িতে আসছিল। ভোরের দিকে তাকে মোবাইলফোনে পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের মাধ্যমে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার কথা জানতে পারেন।

নেত্রকোনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, মুহিদ খান ট্রেনের চাকায় কাটা পড়ে ছিটকে রেলপথের পাশে ডোবায় পড়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।

নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক মো. আকমল জানান, লাশ ঘটনাস্থলেই রাখা আছে। রেলপুলিশকে জানানো হয়েছে। তাদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে এবং রেলপুলিশই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More