শিরোনাম
রিসোর্টে আগুনএকই পরিবারের ৬ জন নিহত, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচতে যে দোয়া পড়বেন মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিল জেসিআই ঢাকা ইউনাইটেড টুপটুপ রিসোর্টে আগুন‘আমার সাইফকে আইন্না দাও’ আগুনের পাশে নারীর আহাজারি নড়াইলে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কক্সবাজারে রিসোর্টে আগুন:‘আমি ওরে ছাড়া থাকমু কেমনে’— স্ত্রীকে হারিয়ে ছাত্রদল নেতা ফয়সাল কক্সবাজারে অগ্নিকাণ্ডফায়ার সার্ভিসের লাইসেন্স ছাড়াই চলছিল ‘টুপটুপ রিসোর্ট’ শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নির্বাচনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অভ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

জয় বলেন, ‘আপাতত তিনি (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশে ফিরবেন।‘

৭৬ বছর বয়সি শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সেটি অবশ্য নিশ্চিত না করে জয় আরও বলেন, ‘বর্তমান মেয়াদে (প্রধানমন্ত্রীর) দায়িত্ব পালন করার পর আমার মা (শেখ হাসিনা) এমনিতেই রাজনীতি থেকে অবসরে যেতেন,’

তিনি আরও উল্লেখ বলেন, ‘আমার কখনও কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না। যুক্তরাষ্ট্রে আমি থিতু হয়েছিলাম। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের ঘটনাপ্রবাহ দেখিয়ে দিচ্ছে যে সেখানে নেতৃত্বশূন্যতা তৈরি হয়েছে। দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে, আমি এখন অগ্রভাগে আছি।‘

উল্লেখ্য, শেখ হাসিনা পদত্যাগের পরপরই অবশ্য জয় জানিয়েছিলেন, হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। পরে অবশ্য তিনি জানিয়েছিলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি (হাসিনা) ফিরে আসবেন।

প্রসঙ্গত, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর দুদিন পর বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

 

এসএ/দীপ্ত সংবাদ