শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

আল আমিন
আল আমিন
প্রকাশ:
নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও অবস্থিত নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিল বুথ পরিদর্শন করে এ কথা বলেন।

সিইসি বলেন, ‘সবার সহযোগিতা থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একটি অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব। বর্তমানে নির্বাচন পরিবেশ–পরিস্থিতি সন্তোষজনক আছে।’

এদিকে, রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আজ থেকে নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে নির্বাচন ভবন অডিটোরিয়ামে আপিল আবেদনের ওপর পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে।

সারাদেশকে ১০টি অঞ্চলে ভাগ করে আপিল গ্রহণের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে।

রংপুর অঞ্চল: বুথ–১ (আসন ১–৩৩), রাজশাহী অঞ্চল: বুথ–২ (আসন ৩৪–৭২), খুলনা অঞ্চল: বুথ–৩ (আসন ৭৩–১০৮), বরিশাল অঞ্চল: বুথ–৪ (আসন ১০৯–১২৯), ময়মনসিংহ অঞ্চল: বুথ–৫ (আসন ১৩০–১৬৭), ঢাকা অঞ্চল: বুথ–৬ (আসন ১৬৮–২০৮), ফরিদপুর অঞ্চল: বুথ–৭ (আসন ২০৯–২২৩), সিলেট অঞ্চল: বুথ–৮ (আসন ২২৪–২৪২), কুমিল্লা অঞ্চল: বুথ–৯ (আসন ২৪৩–২৭৭) ও চট্টগ্রাম অঞ্চল: বুথ–১০ (আসন ২৭৮–৩০০)

উল্লেখ্য, আসন্ন নির্বাচন ঘিরে যাচাই–বাছাই শেষে ৩০০ আসনে মোট ১ হাজার ৮৪২ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এছাড়া তথ্যে গড়মিলসহ নানা কারণে মোট ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।