দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচনের ক্ষেত্রে সবাই শক্তিশালী: নির্বাচন কমিশনার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নির্বাচনের ক্ষেত্রে সবাই শক্তিশালী: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে আসছে না, কিন্তু প্রতিদ্বন্দ্বী তো আরো আছে। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী দূর্বল–সবল নেই, সবাই শক্তিশালী।

শুক্রবার (১২ মে) চলতি বছরের রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন–শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন যাতে অবাধ–সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হয় এজন্য আজকের সভা। ইতোমধ্যে মহানগরীতে যত পুরনো পোস্টার, ব্যানার রয়েছে তা নামিয়ে ফেলা হয়েছে।

সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহের সভাপতিত্বে, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান, জেলা প্রশাসক শামীম আহমেদসহ প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এমি/দীপ্ত সংবাদ