টাঙ্গাইল–৫ (সদর) আসনে এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পরে মরদেহ দুটি তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হয়।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার ছিলামপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ আলী এবং ছোনাট গ্রামের জিয়া রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ‘আজ আমার একটি গণমিছিল ছিল। বিভিন্ন এলাকা থেকে মানুষ অংশ নিয়েছিলেন। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে আমার দুই কর্মীর মৃত্যু হয়। আমি তাদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি
সুমন খান