শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচনী ‘ফাঁদে’ পা দিতে বারণ করেছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচনী ‘ফাঁদে’ পা দিতে বারণ করেছেন খালেদা জিয়া

এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। এ সময় তাদের চলমান আন্দোলনকে এগিয়ে নেয়ার পাশাপাশি বর্তমান সরকার অধীনে নির্বাচনে অংশ না নিতে পরামর্শ দেন খালেদা জিয়া।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে দেখতে যান নেতারা। এরপর রাত ১২টার দিকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মঞ্চের নেতারা।

গণতন্ত্র মঞ্চের শরিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। রাজনৈতিক বিষয়ে কথা বলার মতো অবস্থায় নেই। আমরা তার সঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছি। তাকে জানিয়েছি, আমরা এক দফার আন্দোলন করছি এবং সামনের মাসে জোরদার আন্দোলন করব।

তিনি বলেন, উনি (খালেদা জিয়া) বলেছেন– আপনারা যারা বাইরে আছেন, তারা সবাই মিলে আন্দোলন করেন। আমি দেখতে চাই আপনারা আন্দোলন করছেন, আন্দোলন করতে হবে। আমাদের এ আন্দোলনে তার সমর্থন আছে।

তিনি আরও বলেন, আমাদের (গণতন্ত্র মঞ্চের) একজন নেতা বলেছেন– সরকার একটা নির্বাচনের জাল বিছানোর চেষ্টা করছে। তখন নেত্রী বলেছেন– কোনো অবস্থায় এ সরকারের অধীনে নির্বাচনী ফাঁদে পা দেয়া যাবে না।

এ সময় মঞ্চের আরেক দল রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, বেগম খালেদা জিয়া বলেছেন দেশকে বাঁচাতে হলে এ আন্দোলনটা করতে হবে, দেশকে রক্ষা করতে এ আন্দোলনে বিজয়ী হতে হবে।

এর আগে খালেদা জিয়াকে দেখতে যান গণতন্ত্র মঞ্চের শরিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবুল।

শায়লা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।