বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬

কুমিল্লা-৪: নির্বাচন বর্জন করলেন গণঅধিকার পরিষদ প্রার্থী জসীম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রার্থী জসীম উদ্দিন।

ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা(দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রার্থী জসীম উদ্দিন। তিনি বিএনপি জোট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক লাইভে জসীম উদ্দিন বলেন, দেবিদ্বার এলাকার মানুষের কথা চিন্তা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি বর্জন করলাম। প্রশাসন আমাদের হেল্প করেনি। বারবার ফোন দেওয়ার পরও বিভিন্ন কেন্দ্রে যায়নি।

তিনি বলেন, কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত ও বের করে দেয়া হয়েছে। টাকা দিয়ে ভোট কিনেছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে।

উল্লেখ্য, কুমিল্লা(দেবিদ্বার) আসনে জসীম উদ্দিনের অন্যতম প্রতিদ্বন্দ্বী ১১দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More