ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা–১ (সাঁথিয়া ও বেড়া) আসনে জামায়াতে ইসলামী প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামী‘র ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী,ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ‘ধানের শীষ‘ প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।
পাবনা–১ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩। ৯৪টি কেন্দ্রে ভোট প্রদান করেছেন মোট ৭০.৬৩ শতাংশ ভোটার।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না জানান, ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এ আসনে ‘দাঁড়িপাল্লা প্রতীক‘ প্রার্থী বিজয়ী হয়েছেন।
এসএ