শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সংসদ নির্বাচন: পরাজিত হয়েছেন যেসব হেভিওয়েট প্রার্থী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই নির্বাচেনের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা যায়

. খুলনা ৫ আসন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন।

. কক্সবাজার ২ (কুতুবদিয়ামহেশখালী) আসন ৮৯ হাজার ৬৩৪টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এ, এইচ, এম হামিদুর রহমান আযাদ।

. সুনামগঞ্জ২ আসনে (দিরাই ও শাল্লা) জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ শিশির মনির পরাজিত হয়েছেন।

. বরিশাল(সিটিসদর) ও বরিশাল(বাকেরগঞ্জ) এ ২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

. বগুড়া(শিবগঞ্জ) আসনে জামানত হারিয়েছেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না।

. পঞ্চগড়(তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) এনসিপি উত্তরাঞ্চল মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট প্রার্থী সারজিস আলম শাপলা কলিপ্রতীক নিয়ে পরাজিত হয়েছেন।

. ঢাকা৮ আসনে ৫৪ হাজার ১২৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন এনসিপি প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী।

. ঢাকা৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

. ঢাকা১৩ আসনে পরাজিত হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী মামুনুল হক।

১০. ঝিনাইদহ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদ সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় হয়েছেন। তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৭০ ভোট।

১১. ঢাকা১৬ আসনে ধানের শীষপ্রার্থী আমিনুল হক পরাজিত হয়েছেন।

১২. রংপুর৩ আসনে পরাজিত হয়েছেন লাঙ্গল প্রতীক প্রার্থী জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)

১৩. ঢাকা১২ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী সাইফুল হক পরাজিত হয়েছেন।

১৪. চাঁপাইনবাবগঞ্জ৩ আসনে পরাজিত হয়েছেন বিএনপি প্রার্থী হারুনুর রশীদ হারুন।

১৫. নরসিংদী২ আসনে এনসিপি প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার ১৯ হাজার ২৩৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More