মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

একটি শক্তি নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে: নাহিদ ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণায় কথা বলেন নাহিদ ইসলাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি শক্তি পুরনো কায়দায় বানচালের চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক ও ঢাকা১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকায় তার নির্বাচন করার বৈধতা নেই।

তিনি বলেন, একটি শক্তি ১২ তারিখ ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করবে। নির্বাচনকে পুরনো কায়দায় বানচাল করার চেষ্টা করবে। কিন্তু প্রশাসন অ্যাকটিভ থাকলে তারা সফল হবে না।

জনগণের অর্থায়নে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বলেও জানিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More