ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা কে, কোথায় ও কখন ভোট দেবেন এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে দলটি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সময়সূচি জানানো হয়।
এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে শাপলা কলির প্রার্থী নাহিদ ইসলাম বাড্ডার বেরাইদে (ফকির খালি রোডের মাথা) এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকার নিউমার্কেটে অবস্থিত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
এনসিপির উত্তরের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনে শাপলা কলির প্রার্থী সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।
এনসিপির দক্ষিণের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে শাপলা কলির প্রার্থী হাসনাত আবদুল্লাহ কুমিল্লার গোপালনগর হাইস্কুলে ভোট দেবেন।
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনে শাপলা কলির প্রার্থী আখতার হোসেন রংপুরের কাউনিয়ায় ভায়েরহাট সেন্টারে (টেপা মধুপুর) ভোট দেবেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নরসিংদী-২ আসনে শাপলা কলির প্রার্থী সারোয়ার তুষার নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুলে ভোট দেবেন।
এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনে শাপলা কলির প্রার্থী আব্দুল হান্নান মাসউদ নোয়াখালীর দ্বীপ উপজেলায় বুড়ির চর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে ভোট দেবেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৯ আসনে শাপলা কলির প্রার্থী জাভেদ রাসিন ঢাকার মারকাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।