১৯
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রবিবার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
সোমবার (৩০ মার্চ) স্থানীয় সময় সকালে জেদ্দা পৌঁছালে প্রবাসী সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সে‘ জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।
সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দেশে ফিরবেন।
ঢাকা ত্যাগের পূর্বে নাহিদ ইসলাম তার বার্তা প্রেরকের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এসএ