শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

নারীদের নিয়ে পৌর মেয়রের প্রতিবাদ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নারীদের নিয়ে পৌর মেয়রের প্রতিবাদ

বিএনপি–জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে পিরোজপুরে কয়েকহাজার নারীদের নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামীলীগ দলীয় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ– সভাপতি হাবিবুর রহমান মালেক। এসময়ে তাদের সাথে আরও প্রায় ২০ হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) শহরের টাউন ক্লাবের স্বাধীনতা মঞ্চ থেকে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিও অফিস বঙ্গবন্ধু চত্ত্বরে সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি ও পিরোজপুর পৌর

মেয়র হাবিবুর রহমান মালেক, সাধারণ সম্পাদক এ্যাড কানাই লাল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লা লিটন সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি ও পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক বলেন, সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাসী বাহিনী নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধের প্রতিবাদে আজ পিরোজপুরে নারীরা রাস্তায় নেমে এসেছে। এর থেকে প্রমান হয় তাদের এসব কর্মকান্ড আর বেশি দিন টিকবে না।

হরতালের নামে পিরোজপুরে নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে। এই দেশ একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। তাই আগামী নিবাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।

 

কবির হোসাইন/মোরশেদ আলম/দীপ্ত নিউজ