নারী যখন এগিয়ে যায়, জাতিও এগিয়ে যায়— এমন মন্তব্য করেছেন ডা. জুবাইদা রহমান।
রবিবার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক নারী দিবস‘ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘নারীদের সাহস প্রজ্ঞা ও নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দিতে হবে সব ক্ষেত্রে।
তিনি বলেন, ‘বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন। নারী দিবস সাম্যতা, ন্যায্যতা ও ন্যায় বিচারের অঙ্গীকারের হোক।’
তিনি আরও বলেন, “শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের জন্য সাহসের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, নারী এগিয়ে গেলেই একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়।”
এর আগে, অনুষ্ঠানে বিএনপি প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৬ নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।
এসএ