শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণের সময় হাতেনাতে আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণের সময় হাতেনাতে আটক
আটককৃত তিন জন - জয়নাল আবেদিন, আরিফ ও হাবিবুর রহমান

 

নারায়ণগঞ্জের রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। তারা রেললাইন লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল।

আটককৃত তিন জন হলেন– জয়নাল আবেদিন, আরিফ ও হাবিবুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সম্পর্কে বিস্তারিত পাওয়া যায়নি।

রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলেন, দুপুরে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল। ওই সময় আমরা তাদের হাতেনাতে আটক করেছি। আটককৃতদের রাজনীতিক কোন সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আরও পড়ুন: রেলপথে আতঙ্ক বাড়ছে

 

গৌতম সাহা/ আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।