শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে পৌর নির্বাচনে দু গ্রুপের সংঘর্ষ, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে পৌর নির্বাচনে  দু গ্রুপের সংঘর্ষ, আহত ৫
আড়াইহাজারে পৌরসভা নির্বাচনে দু গ্রুপের সংঘর্ষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌরসভা নির্বাচনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার(১২ জুন) দুপুরে কৃষ্ণপুরা এলাকার এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভা নির্বাচনের ভোট দেয়াকে কেন্দ্র করে কাউন্সিল প্রার্থী জাহাঙ্গীর ও শব্দর আলী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা হয়।এবং উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এছাড়া ভোটকেন্দ্র থেকে কয়েক মিটার দূরে নারায়ণগঞ্জ–২ আসনের সদস্য নজরুল ইসলাম বাবুর বাড়ির সামনে লাল স্কচটেপ মোড়ানো হাতবোমা সদৃশ্য দু‘টি বস্তু পড়ে থাকতে দেখা যায়।

এর আগে নাগেরচর মাদরাসা ভোটকেন্দ্রে ভোটার এবং স্বতন্ত্র মেয়র প্রার্থীর কর্মী–সমর্থকদের মারধরের অভিযোগ উঠে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সাংবাদিকদের বলেন, “সবগুলো কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে৷ কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে৷ ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে টুকটাক কথা–কাটাকাটি হয়৷ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে৷“

গৌতম সাহা/এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।