শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে দূর্বৃত্তের হামলায় আহত তিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে দূর্বৃত্তের হামলায় আহত তিন
ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের ৩ নেতা-কর্মী আহত হয়েছেন

নাটোরে দূর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছা সেবকলীগের তিন নেতা–কর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ছায়বানী নীমতলা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ জানান, ‘জেলা ছাত্রলীগের সহ সভাপতি গোলাম রাব্বানী শেখ, সাবেক ছাত্রলীগ কর্মী নন্দ এবং স্বেচ্ছাসেবক লীগ কর্মী গোলাম রাব্বী নীমতলা মোড়ে বসে ছিলেন। এ সময় বেশ কয়েকটি মোটর সাইকেলযোগে দূর্বৃত্তরা এসে তাদের উপর হামলা চালিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।’

তিনি আরও জানান, ‘আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ কর্মী গোলাম রাব্বীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি স্থানান্তর হয়েছে অন্যরা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হামলাকারীদের সনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলে।’

সাহেদুল আলম রোকন/পূর্ণিমা/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।