শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নলছিটিতে শিশুর লাশ উদ্ধার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নলছিটিতে শিশুর লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটিতে মোনায়েম হাওলাদার নামে আঠারো মাসের এক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তারই এক প্রতিবেশীর বিরুদ্ধে।

রবিবার ( ২১ মে ) রাত ১০টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার ঝোপের পারে অর্ধ পানিতে পরে থাকা রক্তাক্ত অবস্থায় নিখোঁজ শিশু মোনায়েমের লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু ঝালকাঠি সদর উপজেলার সাচিলাপুর এলাকার অটোচালক মোস্তফা হাওলাদারের ছেলে।

নিহত শিশুর বাবা মোস্তফা হাওলাদার বলেন,নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর কিছু দিন আগে মারা যায়। আমার শ্বশুরের কোন ছেলে না থাকায় আমার স্ত্রী শ্বশুর বাড়িতে থাকেন।আমাদের এক প্রতিবেশীর সাথে দীর্ঘদিন পর্যন্ত বিরোধ চলতে ছিলো আমার শশুরের পরিবাবের সাথে। রবিবার বিকেল চারটার পর থেকে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । অনেক খোঁজা খুঁজি করে রাতে ঝোপের ভেতর থেকে নিহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করি এ সময় চোখ ও নাক দিয়ে রক্ত বের হচ্ছিল । আমার ছেলেকে হত্যা করে ওখানে ফেলে রাখা হয়েছে বলে আমরা মনে করছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি ।

নলছিটি থানার মোল্লারহাট ফাঁড়ি ইনচার্জ মোতালেব জানান ৯৯৯ নম্বর থেকে ফোন আসলে ঘটনা স্থলে আমরা রাতেই পৌছাই, শিশুটির মরহদেহ উদ্ধার করি। ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আল/দীপ্ত সংবাদ