রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
নতুন সংসদের প্রথম অধিবেশন বসছে ১২ মার্চ

আগামী ১২ মার্চ বসছে নতুন সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শক্রমে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অধিবেশনের প্রথম দিনেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সংসদীয় রীতি অনুযায়ী প্রথাগতভাবে এই অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ প্রদান করার কথা রয়েছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জনস্বার্থে জারি করা বিভিন্ন অধ্যাদেশগুলো আইনি বৈধতা ও অনুমোদনের জন্য এই অধিবেশনে উপস্থাপন করা হবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনে কিছু রদবদল করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More