শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
ক্রিকেট

নতুন চ্যাম্পিয়ন পেল এলপিএল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
নতুন চ্যাম্পিয়ন পেল এলপিএল

লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)-এর পর্দা নেমেছে। ফাইনালে ডাম্বুলা অরাকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বি–লাভ ক্যান্ডি।

রোববার (২০ আগস্ট) রাতে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে হারিয়েছে বি–লাভ ক্যান্ডি। আগে ব্যাট করে ডাম্বুলা ১৪৮ রানের লক্ষ্য দাঁড় করায়। জবাবে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় বি–লাভ ক্যান্ডি।

রান তাড়া করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে ভালো শুরু পায় বি–লাভ ক্যান্ডি। পাওয়ার প্লেতে ক্যান্ডি বিনা উইকেটে ৪৭ রান তুলতে পারে। এরপর ২২ বলে ২৬ রানের ইনিংস খেলে আউট হন হারিস। দ্বিতীয় উইকেটে মেন্ডিস ও দীনেশ চান্দিমাল যোগ করেন ৪৫ রান। ৩৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে বিদায় নেন মেন্ডিস।

কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন চান্দিমালও। ২২ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি। এরপর চাতুরাঙ্গা ডি সিলভা ডাক মেরে বিদায় নেন। পরপর কয়েকটি উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও স্বপ্ন দেখতে শুরু করেছিল ডাম্বুলা। তবে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও আসিফ আলীর ব্যাটে জয় নিশ্চিত করে ক্যান্ডি। আসিফ ১০ বলে ১৯ রান করে আউট হলেও ম্যাথুজ ২১ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলের সংর পায় ডাম্বুলা। ব্যাট হাতে দলটির ধনঞ্জয়া ডি সিলভা ৪০, সামারাবিক্রমা ৩৬ ও কুশল পেরেরা ৩১* রান করেন।

 

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।