সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬

ধানের শীষের জনসভায় বিএনপি নেতার মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিলেটের বিশ্বনাথে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনার শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে গিয়ে জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকালে দিকে বিশ্বনাথ পৌরসভার নতুন বাজারে সিলেট২ আসনে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনার জনসভায় যোগ দিতে তিনি মিছিল নিয়ে রওনা দেন। সভাস্থলের কাছাকাছি পৌঁছেই হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দক্ষিণ সুরমার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুহেল আহমদ চৌধুরী সর্বশেষ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিশ্বনাথ উপজেলায় দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি কাপপিরিচ প্রতীকে ১৩ হাজার ৪৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More