দীপ্ত নিউজ
রাজধানী

ধানমন্ডিতে ভিক্টরি কার্নিভাল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধানমন্ডিতে ভিক্টরি কার্নিভাল অনুষ্ঠিত

 

মহান বিজয় দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের নিয়ে ঢাকার ধানন্ডিতে আয়োজন করা হয়েছে ভিক্টরি কার্নিভাল।

নারী–পুরুষ ও শিশুদের নানা পোশাক ও বাহারি খাবার নিয়ে সেজেছে মেলার ৮২টি স্টল।

এর মধ্যে নজর কেড়েছে দেশি পোশাকের স্টল পূর্ণতা শিল্পশালা।

এখানে দেশের বিভিন্ন জেলার তাঁতিদের তৈরি শাড়ি, কম্বল, চাদর, গামছাসহ নানা নকশার হাতে বোনা বিচিত্র পণ্য দর্শনার্থীদের নজর কাড়ছে।

১৪ ডিসেম্বর শুরু হওয়া এই মেলার পর্দা নামবে আজ।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।