দীপ্ত নিউজ
বাংলাদেশ

ধর্ষণ মামলার অভিযুক্ত এক ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধর্ষণ মামলার অভিযুক্ত এক ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেফতার

নাটোরে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিজানুর রহমান(৩১) নামে পুলিশের এক ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার (৯ জুলাই) রাতে লালপুর উপজেলার গোপালপুরের দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১০ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‍্যাব।

র‌্যাব–৫, নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর গ্রামের মৃত আফছার সরকারের ছেলে মিজানুর রহমান ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সাথে পরিচিত হয়। সে ফেসবুক আইডিতে পুলিশের ছবি আপলোড করে নিজেকে পুলিশ সাব–ইন্সপেক্টরের পরিচয় দিত। ম্যাসেঞ্জারে কথাবার্তা বলার সময় সে বিশ্বাস জমিয়ে কৌশলে ভিকটিমের কিছু গোপন ছবি সংগ্রহ করে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ভিকটিম রাজি হয়না। এসময় সে গোপন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছে থেকে বিভিন্ন সময় এবং বিভিন্ন মাধ্যমে ভিকটিমের কাছে থেকে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে তার ধারণকৃত গোপন ছবি ফিরিয়ে দেয়ার কথা বলে ১২ মে ভিকটিমের বাড়িতে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ভিকটিম বাদি হয়ে চলতি বছরের ১৯ জুন তার বিরুদ্ধে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে র‍্যাব তাকে লালপুর থেকে গ্রেফতার করে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সাহেদুল আলম/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।