শুক্রবার, মার্চ ৬, ২০২৬
শুক্রবার, মার্চ ৬, ২০২৬

ধর্ষণ মামলায় সাজার হার এক শতাংশেরও কম, আইন সংস্কারের দাবি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
‘সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর সুরক্ষা’ শীর্ষক সংবাদ সম্মেলনে দাবি তুলে ধরেন ধর্ষণ আইন সংস্কার জোটের নেত্রীরা।

দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে বর্তমানে ১০ লাখেরও বেশি মামলা ঝুলে আছে। এর মধ্যে ১০ হাজারেরও বেশি ধর্ষণ মামলা পাঁচ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত। বিশাল এই মামলা জট এবং দীর্ঘসূত্রতায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিদ্যমান আইন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমূল সংস্কারের দাবি জানিয়েছে ১৭টি আইনি ও মানবাধিকার সংগঠনের জোট ‘রেপ ল’ রিফর্ম কোয়ালিশন’।

বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘ফেমিনিস্ট অপরচুনিটি নাউ’এর সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ব্র্যাকএর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব সাজার হারের হতাশাজনক চিত্র তুলে ধরে বলেন, ধর্ষণ মামলায় সাজার হার ১ শতাংশেরও কম, যা মূলত শূন্যের কাছাকাছি।

সহায়তা কেন্দ্রের অব্যবস্থাপনা কোয়ালিশনের সদস্য কামরুন নাহার সরকারি সেবামূলক কার্যক্রমের অকার্যকারিতার সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, ১০৯ জাতীয় হেল্পলাইনে কল করলে কেবল স্বাগতম বার্তা শোনা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More