শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
অর্থনীতি

দেশে গত চার বছরে টিআইএন প্রদানের সংখ্যা দ্বিগুণ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশে গত চার বছরে টিআইএন প্রদানের সংখ্যা দ্বিগুণ
সংগৃহীত ছবি

ট্যাক্স নেট বৃদ্ধির জন্য কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ২০২০ সালে দেশে ২১ লক্ষ টিআইএন ধারী গ্রাহক থাকলেও বর্তমানে দেশে টি আই এন ধারির সংখ্যা ৩৬ লাখ। চলতি অর্থবছরে তা ৪০ লক্ষ গ্রাহকের লক্ষ্যমাত্রা পূরণ করবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে, জাতীয় রাজস্ব বোর্ড ও বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর আয়তনে প্রাক বাজেট আলোচনা সভায় একথা বলেন তিনি।

এ সময় এনবিআর চেয়ারম্যান আরো বলেন, বিগত চার বছরে টিআইএন প্রদানের সংখ্যা দ্বিগুণ হয়েছে। ট্যাক্স প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা থাকলেও নতুন গ্রাহকরা যে কোন সময় ট্যাক্স প্রদান করতে পারবেন। এবং অনলাইনের মাধ্যমে ই টি আই এন প্রদানের সুযোগ রয়েছে।

আলোচনা সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. মাসুদ সাদিক, এ কে এম বদিউল আলম, বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণীর উপস্থিত ছিলেন।

 

 

মর্তুজা / আল / দীপ্ত সংবাদ