শুক্রবার, মে ১, ২০২৬
শুক্রবার, মে ১, ২০২৬

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাত দিনের মাথায় দেশে আবারও অনুভূত হলো ভূমিকম্প।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল যশোর জেলার মনিরামপুর উপজেলায়।।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর গণমাধ্যমকে বলেন, ‘আজ ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে।‌ এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

উল্লেখ্য, এই নিয়ে চলতি মাসে তৃতীয় বার ভূমিকম্প অনুভূত হলো। সবশেষ ১৪ সেপ্টেম্বর ৫ দশমিক ৮ মাত্রার এবং ২১ সেপ্টেম্বর ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More