শিরোনাম
কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে চুরি
বাড়িতে দুর্ধর্ষ চুরি

নওগাঁর রাণীনগরে বাড়ির মালিককে মারপিট করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (১জুলাই) গভীর রাতে উপজেলার বড়গাছা ইউনিয়নের বড়গাছা হিন্দুপাড়া গ্রামে শঙ্কর চন্দ্রের বাড়িতে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

চোরের দলের সদস্যরা বাড়ির ছাদের সিঁড়ির মুখের জানালা দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৪লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

বাড়ির মালিক শঙ্কর চন্দ্র জানান, শনিবার (১ জুলাই) রাতে খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পরি। আনুমানিক দেড়টার দিকে বাড়ির ছাদের সিঁড়ির মুখের জানালা দিয়ে চোরের দলের ৬জন সদস্য ভিতরে প্রবেশ করে। আর বাড়ির বাহিরে কয়েকজন সদস্যরা পাহারায় ছিলো। ভিতরে প্রবেশ করা চোরেরা আমাকে লাঠিসোটা দিয়ে মারপিট করে দুই হাত বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। এরপর আমার স্ত্রী ও ছেলের বউকে ভয়ভীতি দেখিয়ে চোরেরা বাড়িতে লুটপাট চালায়। এ সময় আমার স্ত্রী ও ছেলের বউয়ের কান ও গলায় পড়ে থাকা স্বর্ণালংকারসহ বাড়িতে থাকা ২ ভরি ১৩ আনা স্বর্ণ, ৩ ভরি চাঁদি ও নগদ ৬৮হাজার ৫০টাকা লুট করে নিয়ে গেছে।

থানার ওসি আবুল কালাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর থেকে অভিযান অব্যাহত রয়েছে। আশা রাখি দ্রুতই চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ চোরদের গ্রেফতার করতে সক্ষম হবো।

 

আব্দুর রউফ রিপন/পূর্ণিমা/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।