শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

দুই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দুই ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, অর্ধকোটি টাকার ক্ষতি
প্রতিষ্ঠানে আগুন

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুই দোকানের মালামাল ভস্মীভূত হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) সকাল ৬ টার দিকে মধুগঞ্জ বাজার এলাকার নতুন ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে মধুগঞ্জ বাজার এলাকার রাজধানী ক্রোকারিজ নামের প্রতিষ্ঠানে আগুন লাগে। আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসের কর্মীদের জানানো হয়। মুহুর্তের মধ্যে তীব্রতা বেড়ে যাওয়ায় পাশের মিজানুর এ্যালুমিনিয়াম স্টোরের গোডাউনেী আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে দুই প্রতিষ্ঠানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে ধারণা করছে দোকান মালিকরা।

মিজানুর এ্যালুমিনিয়াম স্টোরের মালিক মিজানুর রহমান জানান, রাজধানী ক্রোকারিজে প্রথমে আগুন লাগে। এরপর সেটি তাদের গোডাউনে ছড়িয়ে পড়ে। দুই প্রতিষ্ঠানের গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অবশিষ্ট কিছুই নেই। তার প্রায় ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা থাকায় দুটি প্রতিষ্ঠানের গোডাউনের সব মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

 

শাহরিয়ার আলম/পূর্ণিমা/দীপ্ত নিউজ