শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

দীপ্ত স্টারদের নিয়ে মেগাসিরিজ ‘খুশবু’র শুটিং শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দীপ্ত স্টারদের নিয়ে মেগাসিরিজ ‘খুশবু’র শুটিং শুরু

গ্র্যান্ড ফিনালেতেই ঘোষণা দেয়া হয়েছিল, দীপ্ত স্টার হান্ট বিজয়ীরা দুই বছরের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন দীপ্ত প্রযোজিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টেলিভিশন ধারাবাহিক নাটকে। গেল ঈদুল আজহায় দীপ্তর বিশেষ নাটকে অভিনয় করে ইতোমধ্যে অনেকের টিভিতে অভিষেকও হয়েছে। তারই ধারাবাহিকতায় স্টার হান্ট বিজয়ীরা অভিনয় করতে যাচ্ছেন তাদের প্রথম মেগাসিরিজ ‘খুশবু’–তে। ইতোমধ্যে আউটডোরে নাটকটির শুটিং শুরু হয়েছে।

প্রথমবারের মতো আয়োজিত দীপ্ত স্টার হান্টের চ্যাম্পিয়ন মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন ছাড়াও নাটকটিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন টপ পারফর্মার শেখ ফারিয়া হোসেন, সায়র নিয়োগী এবং মারিয়া মৌ।

দীপ্ত স্টার হান্টের বিজয়ীদের পাশাপাশি ‘খুশবু’ মেগাসিরিজে রয়েছেন দেশের জনপ্রিয় সব অভিনয়শিল্পী। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে এই সিরিজে দেখা যাবে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষার মতো গুণী অভিনয়শিল্পীদের। তাছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন সামিরা খান মাহি।

দীপ্ত টিভিতে প্রচারিত ‘মাশরাফি জুনিয়র’ ছিল দর্শকনন্দিত একটি মেগাসিরিজ। সেই ‘মাশরাফি জুনিয়র’–এর পরিচালক সাজ্জাদ সুমন ও তার টিমই নির্মাণ করছেন ‘খুশবু’। আউটডোর লোকেশনে জোরেশোরে শুরু হয়েছে শুটিং।

পরিচালক সাজ্জাদ সুমন বলেন, “আমরা যখন ‘মাশরাফি জুনিয়র’ শুরু করেছিলাম, তখন সেটা ছিল একেবারে নতুন একটা গল্প। ক্রিকেট নিয়ে সেভাবে তখন কেউ গল্প দেখায়নি। এবারও একেবারে নতুন গল্প নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। আশা করি, ‘খুশবু’ দিয়ে এবারও দর্শকদের মন জয় করতে পারব আমরা।”

বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর নির্ভরতা রয়েছে গার্মেন্টস শিল্পের ওপর। এই গার্মেন্টস শিল্পের ভেতর ও বাইরের নানা দিক, শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন চড়াই–উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়েছে ‘খুশবু’র মূল গল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে এই শিল্পের শ্রমিকদের আশা–নিরাশা, স্বপ্ন–সাধের কোমল ও কঠোর জীবনযাপন। আহমেদ খান হীরকের গল্পে ‘খুশবু’র চিত্রনাট্য রচনা করছেন আসফিদুল হক, আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। কাজী মিডিয়ার প্রযোজনায় সিরিজটির লাইন প্রডিউসার হিসেবে আছেন সাইফুর রহমান সুজন।

‘খুশবু’ মেগাসিরিজটি খুব শিগগিরই প্রচারিত হবে দীপ্ত টিভিতে। একই সঙ্গে এটি দেখা যাবে দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’ এবং দীপ্তর ইউটিউব চ্যানেলেও।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।