শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

দীপ্ত স্টার হান্ট: নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য সুবর্ণ সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দীপ্ত স্টার হান্ট: নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য সুবর্ণ সুযোগ

দীপ্ত টিভিতে চলছে বাংলাদেশের সর্ববৃহৎ অভিনয়প্রতিভা খোঁজার প্ল্যাটফর্ম ‘দীপ্ত স্টার হান্ট’। যা দীপ্ত টিভিতে সম্প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায়। দীপ্ত প্লে ও দীপ্ত ডিজিটালের অন্যান্য মাধ্যমেও দর্শকরা উপভোগ করতে পারবেন এই গ্রাউন্ডব্রেকিং রিয়েলিটি শো।

অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অভিনেতা আফজাল হোসেনকে অতিথি জুরি করে সাজানো হয়েছে দীপ্ত স্টার হান্টের সুপার সিক্সটিনের এপিসোড। মোট ১৬ জন প্রতিযোগী তাদের বিভিন্ন পারফর্ম্যান্স দিয়ে মূল জুরি বোর্ডের সঙ্গে অতিথি জুরিদের মূল্যায়ন গ্রহণ করবে এসব এপিসোডগুলোতে। যারা ভালো করবেন তারা চলে যাবেন পরের রাউন্ডে। নতুন নতুন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবার প্রতিযোগীরা। কঠিন কঠিন পারফর্ম্যান্সের বাধা পেরিয়ে প্রতিযোগীরা সুপার টুয়েলভে যাওয়ার জন্য লড়াই করছে সুপার সিক্সটিনরা ২টি এপিসোডে।

তারিক আনাম খান, শিহাব শাহীন এবং রাফিয়াত রশিদ মিথিলার মতো তারকাজুড়ির সাথে অতিথি জুরি হিসেবে সুপার সিক্সটিনের এপিসোডগুলোতে উপস্থিত থাকছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও অভিনেতা আফজাল হোসেন। প্রতিযোগীদের প্রেরণার সাথে সাথে তারা দিয়েছেন অভিনয় ও শো–বিজ জগতের নানা টিপসও।

‘দীপ্ত স্টার হান্ট’ শুধুমাত্র একটি প্রতিযোগিতা না, এটি বাংলাদেশের নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য একটি সুবর্ণ সুযোগ। কারণ দীপ্ত স্টার হান্টের বিজয়ীরা পাবেন বড় পর্দার সিনেমা, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও টিভি সিরিজে অভিনয়ের সুযোগ। কাজী মিডিয়া লিমিটেড বিজয়ীদের সঙ্গে দুই বছরের এক্সক্লুসিভ চুক্তি করবে, যেখানে তারা নিয়মিতভাবে অভিনয়ের বিভিন্ন মাধ্যমে কাজের সুযোগ পাবেন।

দীপ্ত স্টার হান্ট সঞ্চালনা করছেন ইসমাত জেরিন চৈতি এবং এর নির্বাহী প্রযোজনার দায়িত্বে আছেন সাইফুর রহমান সুজন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।