শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
খেলা

দীপ্ত টিভি’র অফিসে সাফ জয়ী তিন ফুটবল তারকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দীপ্ত টিভি’র অফিসে সাফ জয়ী তিন ফুটবল তারকা

সাফ জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিলে দীপ্ত টেলিভিশন।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তেজগাঁও দীপ্ত টিভি‘র সম্প্রচার ভবনে আসেন সাফ জয়ী তিন নারী ফুটবলার– অধিনায়ক সাবিনা খাতুন, স্ট্রাইকার ঋতুপর্ণা চাকমা ও উইংগার সানজিদা আক্তার।

ফুটবলারদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন দীপ্ত টিভি‘র বার্তা বিভাগ প্রধান এস এম আকাশ। এসময় ক্রীড়া রিপোর্টারদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিউজ রুমের প্রডিউসাররা।

উল্লেখ্র, গত ৩০ অক্টোবর, ২০২৪ নারী সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ২–১ ব্যবধানে হারিয়ে জয়ী হয় বাংলাদেশ নারী দল। এরআগে ২০২২ সালেও একই প্রতিপক্ষকে হারিয়ে প্রথমবার দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরেছিল বাংলার মেয়েরা।

 

মোহাম্মদ হাসিব/এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।