দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় নিহত ১
প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় নিহত ১

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাকেইলে থাকা অপর আরোহী আহত হয়েছে।

রবিবার (১০ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে ফুলবাড়ী–দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার উত্তর সুজাপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির সরদার (৫২) বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আহত রনি (৩০) একই এলাকার মাইদুলের ছেলে। উভয়ে রাজ মিস্ত্রির কাজ করেন।

 

আরও পড়ুন: লক্ষীপুরে ট্রাক–পিকআপ সংঘর্ষে নিহত ১

স্থানীয় সূত্রে জানা যায়, জাকির সরদার ও রনি মোটর সাইকেল যোগে ফুলবাড়ী পৌর শহর থেকে উপজেলার শিবনগর এলাকায় যাওয়ার পথে উত্তর সুজাপুর এলাকায় মেইন সড়ক থেকে পকেট সড়কে যেতে ডান দিকের মোড় নিতে গিয়ে দিনাজপুর থেকে আসা প্রাণ কোম্পানির একটি দ্রতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দেয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জাকির সর্দারকে মৃত্যু ঘোষনা করেন এবং রনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ কাভার্ডভ্যানটি আটক করে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ওসি মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর প্রাণ কোম্পানির কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

মাহমুদ/ সুপ্তি/ দীপ্ত নিউজ