ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেছেন, আমি ভিসি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। একই সঙ্গে ডেপুটেশনের এই দায়িত্ব থেকে সরে আমি আমার শিক্ষকতায় ফিরতে চাই।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
উপাচার্য বলেন, “ আপদকালীন বিশেষ এক পরিস্থিতিতে আমি দায়িত্ব গ্রহণ করেছিলাম। আমি আমার উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চটা দিয়ে পালন করার চেষ্টা করেছি। এই পর্যায়ে এসে আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।”
তিনি বলেন, “তবে ধারাবাহিকতা ও শূন্যতা কমানোর প্রয়োজনে অংশীজনরা যদি আমাকে রাখতে চান, সে বিষয়ে আমি বিবেচনা করব।”
ঢাবি উপাচার্য আরও জানান, আনুষ্ঠানিকভাবে এখনো তিনি কোনো পদত্যাগপত্র জমা দেননি। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্বে থাকছেন এবং নতুন সরকারের সঙ্গে পূর্ণ সহযোগিতা রেখে কাজ করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন।
পরবর্তী ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উন্নয়ন অধ্যয়ন বিভাগ সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান‘কে সাময়িকভাবে ঢাবি উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।
এসএ